রোযাদারের কতিপয় ভুল-ত্র“টি
লেখক : আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-জিবরীন

অনুবাদ :আব্দুন নূর বিন আব্দুল জাব্বার

সমস্ত  প্রশংসা সারা বিশ্বের মালিক ও পালনকর্তার জন্য এবং দরূদ ও ছালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নাবী ও রাসূল মুহাম্মাদ , তাঁর আল ও আওলাদ এবং সাহাবীগণের প্রতি।
১। ফরজ রোযার জন্য রাত বা ফজরের পূর্বে নিয়্যত না করা, যদিও পূর্ণ রমজান মাসের জন্য প্রথমে একবার নিয়্যত করাই যথেষ্ট।

রোজা
মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

রোযা একটি  গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর ইচ্ছার সামনে নিজের বৈধ ইচ্ছা-চাহিদাগুলোকে জলাঞ্জলি দিয়ে পরকালমুখী নিয়ন্ত্রিত জীবনযাপনের দীক্ষা নিয়ে একজন ব্যক্তি যাতে তাকওয়া অর্জনে সক্ষম হতে পারে সে উদ্দেশেই ফরয করা হয়েছে মাহে রমযানে সিয়াম পালনের বিধান।

রমযান বিষয়ে জাল ও দুর্বল হাদিসসমূহ

সানাউল্লাহ নজির আহমদ

এক.
রমযান কাছে এলে আমরা অনেকে নিম্নের দোয়াটি পড়ি, তবে এমন লোক খুব কম আছি যারা এর শুদ্ধতা ও অশুদ্ধতা সম্পর্কে অবগত:
"اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان"
“হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত রাখুন এবং আমাদেরকে রমযান পর্যন্ত পৌঁছার তাওফিক দিন”।

মসজিদের আদব
লেখক : আখতারুজ্জান মুহাম্মাদ সুলাইমান
মসজিদের অবস্থান
মানুষের জীবনে মসজিদের গুরুত্ব অপরিসীম, তার অবস্থান অনেক উপরে , এর সংক্ষিপ্ত কিছু বিষয় নিম্নে উল্লেখ করছি।
১.       মসজিদ আল্লাহতাআলার ঘর, রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—
কোন সম্প্রদায় যখন আল্লাহর ঘর সমূহের মধ্য থেকে কোন এক ঘরে একত্রিত হয়...।  আল্লাহতাআলা বলেন—

সিয়ামের হিকমত, লক্ষ্য ও উপকারিতা
 
আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
  ইসলাম অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ। সৃষ্টিকর্তা মহান আল্লাহর নির্দেশের কাছে নিজেকে সন্তুষ্ট চিত্ত সঁপে দেয়া। তার প্রতি ঈমান রাখা, তার কাছে প্রতিদানের আশা করা এবং বিশ্বাস করা যে আল¬াহর বিধান অনুযায়ী জীবন যাপনের মধ্যে রয়েছে কল্যাণ ও সফলতা। এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা হলেন হাকিম বা মহাজ্ঞানী।

রমজানের পর ভাল কাজের ধারাবাহিকতা রক্ষার দশটি মাধ্যম

আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান

রমজানের পর কি? রমজান মাসে আল্লাহর নিকট বেশি প্রার্থনা করেছি, অধিক পরিমাণে নফল আদায় করেছি। ইবাদতে স্বাদ অনুভব করেছি। অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করেছি। জামাতের নামাজ ত্যাগ করিনি।

রমজানে যা করনীয়
 
আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
আমরা যখন এ মাসের গুরুত্ব অনুভব করলাম তখন আমাদের কর্তব্য হয়ে দাঁড়াল কীভাবে এ মাসের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো যায় সে প্রচেষ্টা চালানো। এ মাসে হেদায়াতের আলোকবর্তিকা আল-কোরআন নাজিল হয়েছে। এ মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়।

রমজান মাসের ফজিলত
 
আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
 রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করে থাকেন। আনন্দ প্রকাশ করাই স্বাভাবিক স্বতঃস্ফূর্ততা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন :— قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ (يونس: ৫৮) বল, এটা আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায়। সুতরাং এতে তারা আনন্দিত হোক। তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম।

নফল সিয়াম
 
আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান 
 রমজানের রোজা ফরজ রোজা। রমজান ব্যতীত অন্য আরো রোজা আছে যেগুলো সুন্নত। তবে রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত অন্য সময় মাস ব্যাপী রোজা পালন করেননি। হাদিসে এসেছে— আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নফল রোজা পালন করতেন যে আমরা ধরে নিতাম তিনি আর বিরতি দেবেন না।

সালাতের আহকাম ও পদ্ধতি (২)

সালাতের রুকুন সমূহ

সালাতে অনেকগুলো রুকুন আছে যেগুলো আদায় করা ছাড়া সালাত শুদ্ধ হয় না।
১.    সক্ষম ব্যক্তির জন্য ফরয সালাত দাঁড়িয়ে আদায় করা
অর্থাৎ-ফরয সালাত দাঁড়ানোর ক্ষমতা থাকা অবস্থায় দাঁড়ানোর স্থানে দাঁড়িয়ে আদায় করা ফরয।
প্রমাণ, আল্লাহ বলেন :
وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ.  (سورة البقرة : ২৩৮)
‘তোমরা আল্লাহর উদ্দেশ্যে বিনয়ের সাথে দাঁড়িয়ে থাক।’

সালাতের আহকাম ও পদ্ধতি (১)

মূল : গবেষণা পরিষদ, আল-মুনতাদা আল-ইসলামী
অনুবাদ : জাকেরুল্লাহ আবুল খায়ের


সালাতের শর্তাবলি
সালাতের শর্ত নয়টি :
এক : মুসলমান হওয়া :
সালাত ছাড়াও অন্যান্য যে কোন ইবাদতের ক্ষেত্রেই মুসলমান হওয়া পূর্বশর্ত। মুসলমান বলতে উদ্দেশ্য হল, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে রাসূল বলে স্বীকৃতি প্রদান, 

ফরয নামায পরবর্তী যিকরসমূহ

লেখক : শাইখ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায (রহ.)
অনুবাদ : আব্দুন নূর বিন আব্দুল জাব্বার

প্রত্যেক মুসলমানের জন্য ফরয নামায শেষে যে সমস্ত দু’আ পাঠ করা নাবী কারীম [] এর অনুসরণে সহীহ হাদীস থেকে প্রমাণিত তা নিম্নে উল্লেখ করা হলো:

ঈদের তাৎপর্য ও করণীয়

সংকলনে : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
ঈদে যা বর্জনীয়
ঈদ মুসলমানদের আত্মার পরিশুদ্ধি, মুসলমানদের  ঐক্য ও সংহতি,  আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশের একটি মার্জিত উৎসব। তবে দুঃখের ব্যাপার হল আমরা অনেকেই  এ দিনটিকে যথার্থভাবে  পালন  করতে ব্যর্থ হই।

হে যুবক! তোমাকেই বলছি
……
যুগে যুগে সত্যে সুন্দর ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে। যারা নব জীবনের সঙ্গীত রচনার ভার নিজেদের কাধে তুলে নেয়।

ব্লগার রাজীবের জন্য দোয়া না করার জের : মাদরাসা বন্ধ, ইমাম মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করেছেন এমপি ইলিয়াস মোল্লা দৈ
নিক আমার দেশ : ০৮/০৩/২০১৩ মহানবী (সা.)-এর অবমাননাকারী নিহত নাস্তিক ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনের জন্য মসজিদে দোয়া ও শাহবাগিদের সমাবেশে যোগ দিতে অস্বীকৃতি জানানোর


নিহত সাতক্ষীরার আব্দুস সালাম মোড়ল বীর মুসলমান, 

ধরো আল কুরআন। হৃদয়ে আনো সেই হারানো সম্মান। যে আওয়াজ শুনে ভয়ে প্রকম্পিত হতো কাফির-মুশরিক। গানটি গাইতে গাইতে চিরবিদায় নিলেন আলহাজ আব্দুস সালাম মোড়ল (৬৩)। নিহত হওয়ার আগে তার মোবাইলে রের্কডকৃত গান এটি।


নবম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ে ভয়াবহ ইসলাম অবমাননা : দেবদেবীর নামে উৎসর্গীকৃত পশুর গোশত খাওয়া হালাল! :

আল্লাহ ও দেবদেবী সমান্তরাল (নাউজুবিল্লাহ), আলেমরা বললেন- ক্ষমা নেই দৈনিক আমার দেশ : ০৮/০৩/২০১৩ নবম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ে ভয়াবহ ইসলাম অবমাননা : দেবদেবীর নামে উৎসর্গীকৃত পশুর গোশত খাওয়া হালাল! : 


আজ বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের মসজিদ থেকে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ইসলামী দল এবং শীর্ষ আলেমরা।
মহানবী (সা.)-এর অবমাননাকারী নাস্তিক ব্লগারদের শাস্তি, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সব গেট খুলে দেয়া, আলেম-ওলামা ও গণহত্যা বন্ধসহ বিভিন্ন দাবিতে বাদ জুমা সর্বস্তরের আলেম-মুসল্লিদের সমন্বয়ে এই বিক্ষোভে ধর্মপ্রাণ

ইসলাম অবমাননার অভিযোগে ৮ ব্লগারের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিল আদালত
=========================
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে অমি রহমান পিয়াল, আরিফ জেবতিক, আসিফ মহিউদ্দিনসহ আট ব্লগারের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়েরের পর বিচারক তা খারিজ করে দিয়েছেন।


ইসলামে সালাতের গুরুত্ব (পর্ব : ২)
জামাতে সালাত আদায় ওয়াজিব হওয়া প্রসঙ্গে: সালাত আল্লাহ তাআলার মহান আদেশ এবং ঈমানের পরই সালাতের গুরুত্ব। আর সালাত মহা মর্যাদার অধিকারী এবং সালাত ত্যাগকারীর উপর অনেক বিধানই কার্যকর হয়। এ কারণেই আল্ল¬াহ তার বান্দাদেরকে জামাতের সাথে মসজিদে সালাত আদায় করার নির্দেশ প্রদান করেন।

ইসলামে সালাতের গুরুত্ব (পর্ব : ১)

লেখক : জাকেরুল্লাহ আবুল খায়ের  
সালাত ত্যাগকারীর বিধান ও জামাতে সালাত পড়ার গুরুত্ব আল্ল¬াহ মানুষকে তার এবাদতের জন্যেই সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয় ; মানুষ ও জ্বীন—উভয় জাতিকে আল্লাহ তার এবাদত তথা তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন- وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ অর্থাৎ “আমি মানব ও জ্বীন জাতিকে একমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি।” ফলে তিনি মানুষের জন্য কিছু দৈহিক, আত্মিক ও আর্থিক এবাদতের প্রচলন করেছেন।

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাঁর উম্মতের জন্য জান্নাতে প্রবেশের ব্যাপারে সুপারিশ করা এবং তাঁর প্রথম সুপারিশকারী হওয়া

প্রথম হাদিসের মধ্যে পূর্বে আলোচনা হয়েছে যে, তাঁকে বলা হবে:
« يا محمد أدخل من أمتك من لا حساب عليهم من الباب الأيمن من أبواب الجنة وهم شركاء الناس فيما سوى ذلك من الأبواب » .
“হে মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম! আপনার উম্মতের মধ্যে যাদের কোন হিসাব-নিকাশ হবে না, তাদেরকে জান্নাতের দরজাসমূহের ডান পার্শ্বের দরজা দিয়ে প্রবেশ করিয়ে দিন। এ দরজা ছাড়া অন্যদের সাথে অন্য দরজা দিয়েও তাদের প্রবেশের অধিকার থাকবে।

শাফা‘আত এবং শাফা‘আতকারীদের বর্ণনা

[যেভাবে আল-কুরআন ও সহীহ সুন্নায় বর্ণিত হয়েছে]
শাইখ ইবরাহীম ইবন আবদিল্লাহ আল-হাযেমী
অনুবাদ : মোঃ আমিনুল ইসলাম

নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং তাঁর নিকট তাওবা করি; আর আমাদের নফসের জন্য ক্ষতিকর এমন সকল খারাপি এবং আমাদের সকল প্রকার মন্দ আমল থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই।

বিদআত (পর্ব ২)

বিদআতের ক্ষতিকর দিক:— বেদআতের অভ্যুদয় ও ব্যাপ্তিতে নানাবিধ ক্ষতিকর দিক রয়েছে। যার উপর ভিত্তি করে অনেক মারাত্মক অপরাধ সংঘটিত হয়ে যায়। নিম্নে কিছু নমুনা পেশ করা হল। (১) মহান আল্লাহ তাআলা এ দ্বীনকে পূর্ণতা দিয়েছেন মর্মে ঘোষণা করে বলছেন الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (المائدة:৩) ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে মনোনীত করলাম।’

বিদআত (পর্ব ১)


বিদআতের সংজ্ঞা
শাব্দিক অর্থে বেদআত البدع থেকে উদ্ভূত। যার অর্থ হচ্ছে, الاختراع على غير مثال سابق. অর্থাৎ অতীত দৃষ্টান্ত ব্যতীত নতুন আবিষ্কার। এ থেকেই আল্লাহ তাআলার বাণী : بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ. البقرة:(১১৭) অর্থাৎ ‘অতীত দৃষ্টান্ত ব্যতীত আকাশ জমিনের সৃষ্টিকর্তা।

بسم
الله الرحمن الرحيم
অলী আওলিয়াদের অসীলা গ্রহণ : ইসলামি দৃষ্টিকোণ

শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায রহ.
সকল প্রশংসা মহান রাব্বুল আলামীন আল্লাহর জন্য। সালাত ও সালাম নিবেদন করছি আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সকল সাহাবীগণের প্রতি। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকার কারণে বা ইসলাম সম্পর্কে উদাসীনতার কারণে ইসলাম ধর্মের নামে অনেক অনাচার, কুসংস্কৃতি, শিরক ও বিদআত প্রচলিত আছে


তৃতীয় পরিচ্ছেদ : বয়োঃসন্ধি স্তর
এ বয়সটা হল ইসলামী শরিয়ত কর্তৃক আদিষ্ট হওয়ার স্তর, যার পরিচয় পাওয়া যাবে কয়েকটি নিদর্শন ও পনেরতম বছরে পৌঁছার মাধ্যমে। সাধারণতঃ এটার সূচনা হয়ে থাকে মধ্যম স্তরের শেষ ও উচ্চ মাধ্যমিক স্তরের সন্ধিক্ষণে।


দ্বিতীয় পরিচ্ছেদ : ভালোমন্দ নির্ণায়ক শৈশব
এটা হলো শিশুর ষষ্ঠ বা সপ্তম বছর থেকে শুরু করে বয়োঃপ্রাপ্তি অথবা তার বয়স পনের বছর হওয়া পর্যন্ত বয়োঃস্তর। শিক্ষা জীবনের প্রাথমিক ও মাধ্যমিক এ দুই- দুইটি স্তরই এর অন্তর্ভুক্ত।

সালাতের হাদিসসমূহ:

১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
صلوا كما رأيتموني أصلي
অর্থ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখ, সেভাবে সালাত আদায় কর। ২. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

পিতা-মাতা ও সন্তানের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপদেশ:-২

১. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
« كلكم راع وكلكم مسؤول عن رعيته ، فالإمام راع ومسؤول عن رعيته ، والرجل راع في أهله وهو مسؤول عن رعيته ، والمرأة في بيت زوجها راعية ، وهي مسؤولة عن رعيتها ، والخادم في مال سيده راع وهو مسؤول عن رعيته »

অর্থ, “তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল! তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ইমাম সে অবশ্যই একজন দায়িত্বশীল, তাকে অবশ্যই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।

শিশুদের লালন-পালন

[মাতা-পিতার দায়িত্ব ও সন্তানের করণীয়]- ১

মূল: শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইনূ রহ.
অনুবাদ: জাকের উল্লাহ আবুল খায়ের
প্রথমে লোকমান আ. তার ছেলেকে যেভাবে উপদেশ দিয়েছেন, তা আলোচনা করা হল। কারণ, লোকমান আ. তার ছেলেকে যে উপদেশ দিয়েছেন, তা এতই সুন্দর ও গ্রহণ যোগ্য যে, মহান আল্লাহ তা‘আলা তা কুরআনে করীমে উল্লেখ করে 

কিভাবে আমরা সন্তানদের লালন-পালন করব

আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান

কিভাবে আমরা আমাদের সন্তানদের লালন- পালন করব?
সন্তানের প্রতি সকলের মায়া মমতা স্বভাবতই বেশি থাকে তাই বলে, তারা যেন মাতা-পিতাকে বিপদগামী না করতে পারে সেদিকে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। আল্লাহ তায়ালা বলেন:

একজন সফল গার্ডিয়ানের গুণাবলি

মুহাম্মদ শামসুল হক সিদ্দিক

পরিবারের নেতৃত্ব দেন একজন পুরুষ। আল কুরআন পুরুষের ঘাড়েই গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্বভার অর্পণ করেছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রে পুরুষের নেতৃত্ব আদিকাল থেকে চলে-আসা একটি কালচার, যা প্রাকৃতিক কারণেই ঘটে থাকে।

সাদাসিধে জীবনের প্রতি ইসলামের প্রেরণা


জহির উদ্দিন বাবর

ইসলাম মানুষের সহজাত প্রকৃতির পরিচায়ক একটি জীবনবোধের নাম। সাদাসিধে, অনাড়ম্বর ও সাবলীল জীবনই ইসলামের অন্বেষা। সহজ-সরলভাবে জীবনাতিপাত করাই ইসলামের নির্দেশনা।

ছয়. খাবার সময় বি
সমিল্লাহ বলা ও ঘরে প্রবেশের সময় দুআ পাঠ করা :
হাদীসে এসেছে
যখন কোন ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় ও খাবার গ্রহণের সময় আল্লাহর জিকির করে তখন শয়তান বলে, তোমাদের সাথে আমার খাবার নেই ও রাত্রি যাপনও নেই। আর যখন ঘরে প্রবেশের সময় আল্লাহর জিকির করে না, তখন শয়তান বলে, তোমার সাথে আমার রাত যাপন হবে। আর যখন খাবার সময় আল্লাহর জিকির করে না, তখন শয়তান বলে, তোমাদের সাথে আমার রাত যাপন ও খাবার দুটোরই ব্যবস্থা হল। (বর্ণনায় : মুসলিম হাদীস নং ২০১৮)

মানুষের উপর জিনের আছর : কারণ, প্রতিকার ও সুরক্ষার উপায়
লেখক : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদনা : আবু শুআইব মুহাম্মদ সিদ্দিক

প্রথম কথা
একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে বসা ছিলাম। তার স্ত্রীও একজন ভাল ডাক্তার। উভয়ে ধর্মপ্রাণ। হজ করেছেন এক সাথেই। দুটো মেয়েকেই তানজীমুল উম্মাহ মাদরাসাতে ভর্তি করিয়েছেন। আমাকে বললেন, তানজীমুল উম্মাহ মাদরাসা আরবী মিডিয়ামের স্কলাস্টিকা তাই না? আমি বললাম, হ্যা। উদ্দেশ্য তার উৎসাহকে স্বাগত জানানো।

শয়তানের প্রবেশপথ (পর্ব:৩
& ৪)

কতিপয় হাদিসে উল্লেখিত তাহরীশের কিছু উদাহরণ - সোলাইমান বিন সারদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলের সা. সঙ্গে উপবিষ্ট ছিলাম, ইতিমধ্যে দু’জন লোক পরস্পরকে গালমন্দ করছে। তাদের একজনের চেহারার রক্তিম হয়ে গেল এবং তার শিরা সমূহ ফুলে গেল।

শয়তানের প্রবেশপথ (পর্ব:
২)

লেখক : নুমান বিন আবুল বাশার সময় ক্ষেপণ ও মিথ্যা আশ্বাস প্রদান- শয়তান মানুষকে এমনভাবে আশ্বস্ত করে যে, তার জীবন অনেক দীর্ঘ এবং তার কাছে সৎকর্ম ও তওবা করার যথেষ্ট সুযোগ রয়েছে। তাই সে যখন নামাজ পড়ার ইচ্ছা পোষণ করে শয়তান তাকে বলে, তুমি তো এখনও সেই ছোট রয়ে গেছ, যখন বড় হবে নামাজ পড়বে।

শয়তানের প্রবেশপথ (পর্ব:১)

লেখক : নুমান বিন আবুল বাশার শয়তানের প্রবেশপথ আল্লাহ তাআলা যখন তার নবী আদম আ.-কে সৃষ্টি করেছেন, তিনি আদমকে সেজদা করতে ফেরেশতাদের হুকুম করেন। অত:পর সব ফেরেশতা সেজদায় অবনমিত হল একমাত্র ইবলিস ছাড়া, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত।

পরকাল ভাবনা

মুল : মুহাম্মদ শামছুল হক ছিদ্দিক

আধুনিক বিশ্বে মানুষের সবচেয়ে বড় গুরুত্বের বিষয় কোনটি ? কোন বৈঠকে এ-প্রশ্ন করা হলে একেক জন একেক উত্তর দিবেন; কেউ বলবেন, ব্যাপকবিধ্বংসী অস্ত্রের উৎপাদন, পরীক্ষা-নিরীক্ষা ও মজুদ কীভাবে ঠেকানো যায় এটাই আধুনিক বিশ্বের সমধিক গুরুত্বের বিষয়।

গুনাহের দরজা সমূহ

গুনাহের কিছু কারণ ও ভূমিকা রয়েছে যা গুনাহের প্রতি টেনে নিয়ে যায়।এবং তার কিছু প্রবেশ পথ রয়েছে যা সেখানে প্রবিষ্ট করে দেয়। গুনাহ থেকে বিরত ও বেঁচে থাকার জন্য এই সব বিষয়ের জানা নিতান্ত অপরিহার্য।

কেয়ামতের ভয়াবহতা ও তারপর-৮

প্রথম যারা জান্নাতে প্রবেশ করবে-- হাদীসে এসেছে- ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত তিনি বলেন, নবী করীম সা বলেছেন: কেয়ামতের দিন বিভিন্ন জাতিগোষ্ঠির মানুষদের কিভাবে হাজির করা হবে তার একটি চিত্র আমাকে দেখানো হয়েছে। আমি দেখলাম একজন নবী আসলেন তার সাথে দশ জনের কম সংখ্যক অনুসারী।

কেয়ামতের ভয়াবহতা ও তারপর-৭

আব্দুল মালেক আলী আল-কুলাইব

সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে--
পুলসিরাত সম্পর্কিত একটি দীর্ঘ হাদীসের শেষাংশে এসেছে এক ব্যক্তি জাহান্নামের দিকে মুখ করা অবস্থায় থাকবে। তখন সে বলবে, হে আমার প্রভূ! জাহান্নামের গরম বায়ু আমাকে শেষ করে দিল।

কেয়ামতের ভয়াবহতা ও তারপর-৬

আব্দুল মালেক আলী আল-কুলাইব
হিসাব-নিকাশের প্রকৃতি-- আল্লাহ আহকামুল হাকেমীন সেদিন কম-বেশী, ছোট-বড় সকল কাজ-কর্ম, কথা ও বিশ্বাস সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা বলেন:

কেয়ামতের ভয়াবহতা ও তারপর-৫

আব্দুল মালেক আলী আল-কুলাইব

কেয়ামতের দিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাউজে কাউসার
--
কেয়ামতের দিন মুসলিমগণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাউজে কাউসারে পানি পানের জন্য সমবেত হবে।

কেয়ামতের ভয়াবহতা ও তারপর-৪

যারা সে দিন আল্লাহ তাআলার ছায়াতে আশ্রয় পাবে--আবু হুরাইরা রা. থেকে বর্ণিত যে, রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ তাআলা কেয়ামতের দিন বলবেন, যারা পরস্পরকে ভালোবেসেছে আমারই জন্য তারা আজ কোথায়? আজ আমি তাদেরকে আমার ছায়ায় ছায়া দান করবো।

কেয়ামতের ভয়াবহতা ও তারপর-৩

  শিঙ্গায় ফুঁৎকার প্রসঙ্গে
আল্লাহ রাব্বুল আলামীন এ প্রসঙ্গে বলেন:আর শিঙ্গায় ফুঁক দেয়া হবে। ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুঁশ হয়ে পড়বে। তারপর আবার শিঙ্গায় ফুঁক দেয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে।

কেয়ামতের ভয়াবহতা ও তারপর-২

আব্দুল মালেক আলী আল-কুলাইব

দ্বিতীয় অধ্যায়: কেয়ামত সংঘটন--- যখন আল্লাহ রাব্বুল আলামীনের নির্ধারিত সময় চলে আসবে তখন কেয়ামত সংঘটিত হবে। তিনি কেয়ামত সংঘটনের দায়িত্বশীল ফেরেশতাকে শিংগায় ফুৎকার দিতে নির্দেশ দিবেন।


কেয়ামতের ভয়াবহতা ও তারপর কি হবে?----১
 বরযখের শাস্তি ও সুখ-- হে আল্লাহর বান্দা! মৃত্যুর পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বরযখ। আর আপনি অবশ্যই জানেন যে, আখেরাতের প্রথম মনযিল হল কবর। মৃত্যু বরণ করার পরপরই মৃত ব্যক্তির উপর ছোট কিয়ামত কায়েম হয়ে যায়।

ইন্টারনেট ব্যবহার ও একজন প্রকৃত মুসলিমের কর্তব্য 


আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।এটা আমার দ্বিতীয় পোষ্ট। ২০১০ সালের ফেব্রয়ারির ১০ তারিখে দৈনিক প্রথম আলো’য় একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেটি এখানে হুবহু তুলে ধরছি। ‘ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট যেসব ধর্মযাজক তাঁদের বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাঁদের জন্য নতুন নির্দেশনা দিয়েছেন।