কুরআনের আলোকে জান্নাত ও জাহান্নাম
ড. মোঃ আব্দুল কাদের
ক. জান্নাত
جنة এক বচন, বহুবচনে جنات, অর্থ ঘন সন্নিবেশিত বাগান, বাগ-বাগিচা। আরবীতে বাগানকে روضة (রওদ্বাতুন) এবং حديقة (হাদীকাতুন) ও বলা হয়। কিন্তু جنات (জান্নাত) শব্দটি আল্লাহ রব্বুল ‘আলামীনের নিজস্ব একটি পরিভাষা।