শী‘আ মতবাদের বিস্তৃতি
আব্দুল্লাহ আল-মাত্বরাফী
অনুবাদ : আব্দুল আলীম বিন কাওসার
বিসমিল্লাহির রহমানির রহীম
সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি এবং তাঁর পরিবার-পরিজন ও সকল সাহাবীর প্রতি।
সম্মানিত পাঠক! অপরাধীর অপরাধ পরিকল্পনা এবং তাদের দুরভিসন্ধি ফাঁস করে দেওয়া মহাগ্রন্থ আল-কুরআন নির্ধারিত একটি পদ্ধতি। মহান আল্লাহ বলেন, ‘আর এমনিভাবে আমি নিদর্শনসমূহ বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে উঠে’ (আল-আন‘আম ৫৫)।
