কুরআনের অর্থ বুঝার সহজ অভিধান

আবদুল হালিম

ভূমিকা

ভাষা চর্চাকারীর কাছে অভিধানের গুরুত্ব অপরিসীম। শব্দকোষ ছাড়া যে কোনো বিদেশী ভাষার মর্ম বোঝা ও আয়ত্ব করা দুরূহই নয়- অসম্ভবও বটে। ভাষা চর্চাকারীগণ এ সত্যটুকু পদে পদে উপলব্ধি করেন। এমনকি ভাষাবিদগণের মতে, ‘যে কোনো ভাষার অর্ধেক জ্ঞান তার অভিধানেই নিহিত।’